রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার । ছত্তিশগড়ের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে বলে খবর । যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে । পাহাড় থেকে সমতল সব জায়গায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা আছে । শনিবার থেকে আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ।
শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে । ফলে কমতে পারে তাপমাত্রা । তাপমাত্রা ফের ২ ডিগ্রি কমার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস । ফলে আবারও ঠান্ডা অনুভব হতে পারে । আজ দিনভর মেঘলা আকাশ থাকবে , সঙ্গে প্রতিটি জেলার দু-তিন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে । প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে । দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হলুদ ও তিন জেলায় কমলা সতর্কতা জারি করা রয়েছে ।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার দু’এক জায়গায় শুক্রবার বৃষ্টি হতে পারে । উত্তরে শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজ বৃষ্টি হতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

