পরীক্ষার হলে মোবাইল ফোন! পরীক্ষা দিতে পারল না ২ ছাত্র!

লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত হতে হল দক্ষিণ বারাসতের দুই ছাত্রকে । শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই সামনে এল এমনই এক ঘটনা ।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য বিষয়ের পাশাপাশি মোবাইল ব্যবহারের উপর করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । আর সেই নির্দেশ অনুযায়ী সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মূল প্রবেশ দ্বারে মোবাইল নিয়ে যাতে কোন ছাত্র পরীক্ষা হলে না ঢোকে তার জন্য বিশেষ নোটিশও ঝোলানো হয় । এরপরও পরীক্ষা হলের মধ্যে দুই ছাত্রের কাছ থেকে মোবাইল উদ্ধার করে স্কুল কতৃপক্ষ । যার জেরে অভিযুক্ত দুই ছাত্রের পরীক্ষা বাতিল করতে বাধ্য হল স্কুল কর্তৃপক্ষ ।

দক্ষিণ বারাসত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল পশ্চিম গাববেরিয়া উচ্চ বিদ্যালয়ে । শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ছাত্র ছাত্রীরা যথাসময়ে পৌঁছে গিয়েছিল । কিন্তু প্রশ্নপত্র দেওয়ার আগেই পরীক্ষার হলে দুই ছাত্রের কাছ থেকে মিলল দু’টি মোবাইল ফোন । সাথে সাথে কাউন্সিলের নির্দেশ অনুযায়ী মোবাইল ফোন দু’টি বাজেয়াপ্ত করা হয় এবং ওই দুই ছাত্রকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube