ক্লাব ছাড়ার ইঙ্গিত এমবাপের

আগামী মরশুমে তাঁর ক্লাব ছাড়তে চান কিলিয়ান এমবাপে । সূত্রের খবর বৃহস্পতিবার নাকি প্যারিসের ক্লাবের কর্তাদের কাছে এই কথাই জানিয়েছেন তিনি ।

উল্লেখ্য, ২০২২ সালে প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুনভাবে চুক্তি করেন এমবাপে । চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল অবধি । তবে তিনি চাইলে  চুক্তি বৃদ্ধি করতেই পারতেন । কিন্তু সেই পথে হাঁটতে চাইছেন না ফরাসি স্ট্রাইকার ।

রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর কথাবার্তাও অনেক দূর এগিয়েছে বলে জানা গিয়েছে । ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হওয়ার পরই ফ্রি প্লেয়ার হিসেবে তাঁর ক্লাব ছাড়ার কথা ঘোষণা করতে পারেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube