ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে মাঠে নামছেন না আশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে মাঠে নামছেন না রবিচন্দ্রন আশ্বিন। ব্যক্তিগত সমস্যার জন্য তিনি চেন্নাই ফিরে যাচ্ছেন তিনি। অশ্বিনকে রিলিজ করে দেওয়া হয়েছে, জানিয়েছে বোর্ড। তারকা স্পিনারের আবেদন মেনে নিয়েছে বিসিসিআই। ব্যক্তিগত সমস্যায় বোর্ড পাশে আছে। অশ্বিনকে না পাওয়ায় সমস্যায় পড়ে গেল ভারতীয় দল।

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে যে জরুরিভিত্তিক পারিবারিক (ফ্যামিলি মেডিক্যাল এমার্জেন্সি) কারণে অবিলম্বে ভারতীয় টেস্ট দলের স্কোয়াড থেকে সরে দাঁড়াচ্ছেন তারকা অফস্পিনার। অর্থাৎ শনিবার যখন রাজকোটে টিম ইন্ডিয়া নামবে, তখন অশ্বিন দলের সঙ্গে থাকবেন না। তার ফলে জোরদার ধাক্কা খেলেন রোহিত শর্মারা। কারণ টেস্টের মধ্যেই নাম তুলে নেওয়ায় কোনও পরিবর্তন খেলোয়াড়কে নামাতে পারবে না টিম ইন্ডিয়া।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube