
টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাই ভারতকে নেতৃত্ব দেবেন, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। টি টোয়েন্টিতে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েনের মধ্যেই এই ঘোষণা বোর্ড সচিবের। আগামী ৫ই জুন বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।
আসন্ন টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। তালিকায় ছিল দুটো নাম। হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা। অবশেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ গোটা জল্পনার অবসান করে দিলেন। তিনি স্পষ্টই জানিয়ে দেন যে রোহিতই এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

