সন্দেশখালিতে ফের বাধা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে । ১৪৪ ধারা বাতিল করার পর ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে পথ আটকায় তাঁর । ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতিও দেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা ।
সন্দেশখালি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর অভিযোগ অন্যায়ভাবে ১৪৪ ধারা জারি করে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলকে । যদিও কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ১৪৪ ধারা খারিজ করার নির্দেশ দিয়েছে । তবে তা সত্ত্বেও সন্দেশখালিতে প্রবেশ করতে পারলেন না বিরোধী দলনেতা ।
সন্দেশখালিতে এখনও জারি করা রয়েছে ১৪৪ ধারা । আদালতের নির্দেশ একপ্রকার অমান্য করেই জারি রয়েছে ১৪৪ ধারা । এই বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হন শুভেন্দু । বিচারপতি জয় সেনগুপ্ত ইতিমধ্যেই এই মামলা দায়ের করার অনুমতিও দিয়ে দিয়েছেন । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার ।
প্রসঙ্গত, সন্দেশখালিতে ঢুকতে চেয়ে সোমবার সায়েন্স সিটির কাছে পুলিশি বাধার মুখে পড়েন তিনি । যার জেরে আদালতের দ্বারস্থও হতে হয় তাঁকে ।মঙ্গলবারই আদালত সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করার নির্দেশ দেয় । এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর স্পষ্ট পর্যবেক্ষণ সন্দেশখালিতে উত্তেজনাপ্রবণ জায়গা চিহ্নিত করেনি রাজ্য । এমনকি বিচারপতি অপূর্ব সিনহা রায় সন্দেশখালি নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

