যুবকের হাতে খুন বিধবা মহিলা!

ডুয়ার্সের ডামডিমে এক যুবকের হাতে বিধবা মহিলার খুনের ঘটনা প্রকাশ্যে এল । মহিলাকে খুন করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার । মৃত মহিলার বয়স হয়েছিল ৪৩ বছর ।

শুক্রবার ভোরে ডুয়ার্সের মাল ব্লকের ডামডিম চাবাগানে খালধুরা শ্রমিক মহল্লা এলাকায় ২২ বছরের এক যুবকের হাতে খুন হলেন বছর ৪৩-এর এক বিধবা মহিলা । এমনটাই অভিযোগ মহিলার ননদ রুপা খালকোর । মৃতা মহিলার নাম কোয়েল ওঁরাও । জানা গিয়েছে, ঘাতক যুবকের নাম রোহিত লাকরা । 

শুক্রবার রুপা খালকো মাল থানায় লিখিত অভিযোগে জানান । তিনি জানান, ভোর ৫ টা নাগাদ তার বৌদি কোয়েল ওঁরাও প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের চা বাগানের আবাদি এলাকায় যান । সেই সময় রোহিত লাকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । আক্রমণের জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । 

এদিকে খবর পেয়ে মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে । তার সাথে অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলেও খবর ।  তবে মহিলার সাথে কুকর্ম করতে গিয়ে বাধা পেয়ে খুন করেছে না কি আগের কোনও পুরনো শত্রুতা থেকে এই খুন করেছে অভিযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে । এই সব বিষয় পুলিশ তদন্ত করে দেখছে বলে খবর । পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube