ফোন করে কাজ দেওয়ার নাম করে ডেকে এলোপাথাড়ি কোপানো হল এক ব্যক্তিকে । বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা অঞ্চলের নবস্থা গ্রামে ঘটল এমনই এক ঘটনা ।
আহত যুবকের নাম রমজান শেখ; তাঁর বয়স ৩৩ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নির্জন অন্ধকার একটি মাঠ থেকে রক্তাত জখম অবস্থায় তাঁর পরিবার তাঁকে উদ্ধার করে । খবর পেয়ে পৌঁছে যায় কেতুগ্রাম থানার পুলিশ । রাত্রেই কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে । তাঁর সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে জানা যায় ।
আহত রমজান শেখ জানান, রাত্রে পাশের গ্রামে একটি জলসা থেকে ফেরার সময় এই হামলা চলে তাঁর উপর । ফোনে দেখা করার কথা বলে গ্রামের এক নির্জন এলাকায় অচেনা কয়েকজন তাঁর সাইকেল আটকায় বলে তিনি জানান । এরপর এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বলে তিওনি অভিযোগ করেন ।
আহতের পরিবার জানায় রমজানের আহত হওয়ার খবর পেয়েই দেড় ঘন্টা খোঁজার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় মাঠের ধার থেকে উদ্ধার করা হয় । পুলিশি সাহায্যে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । তবে কে তাঁকে ফোন করেছিল কেন তাঁকে কোপ মারা হল তা এখনও জানা যায়নি । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নামে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

