মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ঠিকাদার!

চোপড়ার চেতনাগছে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় এবার বরাতপ্রাপ্ত ঠিকাদারকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ । শুক্রবার তাকে চোপড়ার দাসপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে । শুক্রবারই তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।

এই নিয়ে এই ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ইতিমধ্যেই বিএসএফের চেতনাগছ বিওপির একজন ইন্সপেক্টর সহ মোট ৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । এরপর তদন্তে নেমে ব্যবহৃত জেসিবির চালককে ঘটনার দিনই গ্রেফতার করে পুলিশ । এরপর এদিন অসির হক (আলি) নামে ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত ঠিকাদার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাবি করেন, বিএসএফের তরফেই ড্রেন খোড়ার কাজের বরাত দেওয়া হয়েছিল তাঁকে । আজ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হয় । এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube