নিষ্ক্রিয় করা হল একাধিক আধার কার্ড!

একযোগে একাধিক মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হল । পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৮০টি পরিবারের কাছে ডাকযোগে “ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া”-র রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর ।

আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রায় ৮০ জন বাসিন্দা । কয়েকজন দাবি করেন, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না । এমনকি তাঁদের রেশন, ব্যাঙ্কের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা ।

অপরদিকে এই ঘটনায় বিডিও জানিয়েছেন, “ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে কোনও তথ্য বা অর্ডার আসেনি” । ইতিমধ্যেই তিনি পোস্ট অফিসে গিয়ে ব্যাপারটির খোঁজ খবর নিয়ে দেখছেন বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube