রাজ্যে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা

শুক্রবার থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । নাকতলা হাই স্কুলে সকাল সকাল পৌঁছে গিয়েছে পরীক্ষার্থীরা । ৮ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় গেট । ৯টা ৪৫ থেকে শুরু হয় পরীক্ষা । পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত । ১৬ ফেব্রুয়ারি প্রথম পরীক্ষা । শেষ হবে ২৯ ফেব্রুয়ারি । এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার । গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৬৩ হাজার । ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলবে বলে জানা যায় ।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানা যাচ্ছে । স্পর্শকাতর কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর । একই সঙ্গে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও । সব পরীক্ষাকেন্দ্রের প্রধান প্রবেশ পথ এবং ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি থাকবে বলে খবর ।

প্রশ্ন ফাঁস রুখতেও কড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । প্রতি প্রশ্নপত্রে আলাদা সিরিয়াল নম্বর থাকছে । উত্তরপত্রে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখা বাধ্যতামূলক । প্রতিটি প্রশ্নপত্রে থাকছে বার কোড কিউআর কোড । সকাল পৌনে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে, এবং তা চলবে দুপুর ১টা পর্যন্ত । সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রে আসতে পারবে পরীক্ষার্থীরা । সময় বদল হলেও পরীক্ষার সূচি একই থাকল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube