পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে দুশ্চিন্তায় থাকেন তাদের অবিভাবকরা । কিন্তু শুক্রবার উলোট পুরাণ হল ভাঙড়ের ভগবানপুর হাইস্কুল পরীক্ষাকেন্দ্রের সামনে । এদিন দিব্যি খোশ মেজাজে ছিলেন অবিভাবকরা । তার কারণ তাঁদের কাছে কাজুবাদাম,কিসকিস, চা-বিস্কুটের মতো জলখাবার আসছে সময়ে সময়ে । ব্যবস্থা করা রয়েছে উপযুক্ত বসার জায়গারও । যা পেয়ে খুশি পরীক্ষার্থী থেকে অবিভাবকরা ।
শুক্রবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল- ফল,জল- পেন টিফিন দিয়ে শুভেচ্ছা জানালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলাম । অবিভাবকদের জন্য ব্যবস্থা করলেন চা-বিস্কুট, কাজুবাদাম কিসমিসের ।
শুক্রবার ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে । এলাকার পোলেরহাট হাই স্কুল, হাতিশালা মাদ্রাসা ও কচুয়া হাই স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছে এই পরীক্ষা কেন্দ্রে । পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানায় পুলিশ মোতায়েন রয়েছে ।
তবে এসবের উর্দ্ধে এক অন্যরকম ছবি ধরা পড়ল এই কেন্দ্রে । কিছুক্ষণের জন্য অবিভাবকরা তাঁদের শিক্ষার্থীদের কথা ভুলে গিয়েই খোশ মেজাজে ধরা দিলেন ! কারণ উপযুক্ত বসার জায়গা তো বটেই সঙ্গে পাওয়া গেল চা বিস্কুটও । শুধু তাই নয় ব্যবস্থা করা হয়েছিল কাজুবাদাম, কিসমিস, চিপস, জল,টিফিনেরও । এলাকার তৃণমূল নেতার এমন উদ্যোগে খুশি অবিভাবকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

