দুষ্কৃতীদের দৌরাত্মে আতঙ্কে এলাকাবাসীরা, বিক্ষোভ থানায় !

বেলঘড়িয়ায় ক্রমশ বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম । ফলত আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ । সমস্যার সুরাহা চেয়ে বেলঘড়িয়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ।

ঘটনার সূত্রপাত বেলঘড়িয়া রথতলা জাগরণী সংঘ ক্লাবের মাঠে । ঘটনায় জানা যায়, গত শনিবার (১০ ফেব্রুয়ারি) এবং রবিবার (১১ ফেব্রুয়ারি ) মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । ক্রিকেট খেলায় বিট্টু ও উজ্জ্বল জানা দুই খেলোয়ারদের মধ্যে বচসা হয় । সেই বচসার ফলেই ঝামেলা সৃষ্টি হয় রবিবার ।

সূত্রের দাবি, পরবর্তীকালে বাইরে থেকে বহিরাগত ছেলে নিয়ে এসে ঝামেলা করে উজ্জ্বল জানা । বৃহস্পতিবার রাত্রিবেলা উজ্জ্বল জানা বিট্টুকে মারবে বলে বেলঘড়িয়া তালতলা স্পোর্টিং ক্লাবের বেশ কিছু ছেলে নিয়ে আসে বেলঘড়িয়া রথতলার জাগরণী সংঘ ক্লাবে । ওই সময় এলাকার লোকজন রুখে দাঁড়ান ।

তখনই দুষ্কৃতী জঙ্গা ওরফে সৈকত মান্না প্রায় ১০-১২টা ছেলে নিয়ে এসে জাগরণী সংঘ ক্লাবের মাঠে ভাঙচুর চালায় । ওই সময় এলাকার লোকজন তাকে ধরতে যায় তখনই জঙ্গা ওরফে সৈকত মান্না বন্দুক বের সবাইকে সরে যাওয়ার জন্য হুমকি দেয় । এলাকাবাসীদের অভিযোগ, বেলঘড়িয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় না ।

এলাকাবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের তাড়া করতে তাঁরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় । তারপরে এলাকার লোকজন বেলঘড়িয়ে থানা এসে জানালে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় । দুষ্কৃতীদের শাস্তির দাবিতে এলাকার লোকজন বেলঘড়িয়া থানায় বিক্ষোভ দেখান । ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তান্ডবে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ ।

বেলঘড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখালে তারপর বেলঘড়িয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক তাদের সাথে কথা বলে আশ্বাস দেয় যে দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হবে এবং তাদের পাড়ায় পুলিশ প্রটেকশন দেওয়া হবে । তারপরেই এলাকার মানুষ থানা থেকে চলে যায় । এই ঘটনায় বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ জানান এলাকার মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube