উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী ব্যবস্থা পুরুলিয়ায়?

ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক । ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি থেকে । পরীক্ষা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত । পরীক্ষা শুরু হয় সকাল ৯টা ৪৫ মিনিটে; চলবে বেলা ১ টা পর্যন্ত ।

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলার চারটি মহকুমা মিলিয়ে মোট ৯২ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা । এ বছর এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৬,৬৫৬ জন । এর মধ্যে ছাত্রদের সংখ্যা ১৭৬২৫ এবং ছাত্রীদের সংখ্যা ১৯০৩১ জন । পরীক্ষায় ছাত্র থেকে ছাত্রীদের সংখ্যা বেড়েছে এ জেলায় ।

পরীক্ষা আবধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রতিটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির ৫০ মিটার জুড়ে থাকছে ১৪৪ ধারা । পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির আশেপাশের সমস্ত জেরক্স দোকান বন্ধ থাকবে বলেও খবর । প্রশ্নপত্র ফাঁস ও নকল রুখতে সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে ।

অন্যদিকে জেলার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম ।পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদেরকে যাতে কোন রকম সমস্যায় পড়তে না হয় সে জন্য জেলার সমস্ত রুটেই সঠিক সময়ে বাস থাকবে এবং স্টপেজ বাড়ানো হয়েছে ।

এছাড়াও পুরুলিয়া জেলার পাঁচটি ব্লক অর্থাৎ, বান্দোয়ান, বাঘমুন্ডী, ঝালদা ১ ও ২ এবং আরশা ব্লক এলিফ্যান্ট জোন হওয়ার কারণে বনদপ্তরের তরফে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাস ও ছোট গাড়ির ব্যবস্থা করেছেন ।

সবমিলিয়ে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জেলা জুড়ে মোটের উপর শান্তিপূর্ণভাবে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব । এদিন পুরুলিয়া রাজস্থান বিদ্যাপীঠে পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম তুলে দিলেন পুরুলিয়া সদর থানার আই সি শিবনাথ পাল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube