বন্ধ হয়ে পড়ে রয়েছে কোল্ড স্টোর! সমস্যায় কৃষক ও ব্যবসায়ীরা!

ফল ও সবজি সংরক্ষণের জন্য তৈরি হওয়া অত্যাধুনিক কোল্ড স্টোর দশ বছর ধরে পড়ে রয়েছে । তিন কোটি ব্যয়ের এই মিনি কোল্ড স্টোরের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্পূর্ণ আধুনিক সুবিধাযুক্ত ৫০ মেট্রিক টন ক্ষমতাযুক্ত এই কোল্ড স্টোর চালু না হওয়ায় ফল ও সবজির সংরক্ষণের অভাবে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা ।

কোন এক অজানা কারণে স্টোরের সমস্ত পরিকাঠামো ঠিক থাকা সত্বেও কোল্ড স্টোর চালু করা হচ্ছে না । কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটি কর্ত্তৃপক্ষকে বার বার বলেও কোন লাভ হয়নি । কোল্ড স্টোর চালু করার দাবি নিয়ে ব্যবসায়ীরা কাটোয়ার বিধায়কের শরণাপন্ন হয়েছেন । যদিও নিয়ন্ত্রিত বাজার কমিটির পূর্ব বর্ধমান জেলার সচিব বলেন, “রাজ্য কৃষি বিপণন পর্ষদ এখনও আমাদের হস্তান্তর করেনি বলেই কোল্ড স্টোর চালু করা যাচ্ছে না” । অন্যদিকে বিধায়ক বলেন, “সচিব এমন কথা বলছেন কী করে । যদি হস্তান্তর না হয়ে থাকে তার উনি ব্যবস্থা করুন” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube