শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কী পরিস্থিতি জেলায়?

শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা । শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকেই বালুরঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে৷ শুক্রবার বাংলা ভাষার মধ্যে দিয়ে শুরু হয় পরীক্ষা।

মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও হুগলি জেলাতে ছাত্রীদের সংখ্যা বেশি বলেই জানা যায় । জেলার চারটি মহকুমায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩,৬১৪ । যার মধ্যে ছাত্রীদের সংখ্যা ২৩,৫১১। পরীক্ষা কেন্দ্রেগুলিতে কড়া নজরদারির মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা । ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় প্রশাসন পাশে রয়েছে । প্রথম দিনের পরীক্ষায় স্বাভাবিকভাবেই পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় রয়েছে অভিভাবকদেরও । জোর দেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থাতেও ।

অন্যদিকে এবারে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ১৩ হাজার ১১৪ জন । যার মধ্যে ছাত্রের সংখ্যা ৫ হাজার ৬৮১ জন । এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ৪৩৩ জন । এবারেও ছাত্রীদের সংখ্যা বেশি বলেই দেখাঁ যাচ্ছে । মোট পরীক্ষা কেন্দ্র ৪৮ টি । যার মধ্যে ১০ টি মূল কেন্দ্র ।

এদিকে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য রাস্তায় রয়েছে পর্যাপ্ত পরিমানে বাস । যানজট কমাতে রাস্তা জুড়ে পুলিশ মোতায়েন করা রয়েছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কেল, পেন দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব । বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে জেলা জুড়ে এই কর্মসূচি চলছে ।

একই সঙ্গে চলতি বছরে বাঁকুড়া জেলায় ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই খবর । এবার এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৬৫১ জন । এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৭৯৪ জন, ছাত্রী ১৮ হাজার ৮৫৭ জন । পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৯০ টি ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরার সংখ্যাও ৯০ টি । পরীক্ষার্থীদের সহজগিতায় চালু করা হয় হেল্পলাইন । যে কোন প্রয়োজনে তিনটি হেল্প লাইন নম্বরে ফোন করা যাবে বলে জানা গিয়েছেঃ- ৯৪৭৪৯৫৮৫৭৮, ৮১৭০৮৯৮৪৯০ ও ০৩২৪২-২৫৩৩০৫

আজ রাজ্যে জুড়ে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার বাংলা ভাষার মধ্যে দিয়ে শুরু হয় পরীক্ষা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের বাইরে কড়া নজরদারি পুলিশের। বহরমপুর শহরে বিভিন্ন স্কুলে নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হন পরীক্ষার্থীরা।

কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় পরীক্ষার্থীদের । বেশ কিছু কেন্দ্রেই দেখা যাচ্ছে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি । পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩৮৪২ জন । যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৯২২৩ এবং ছাত্রীর সংখ্যা ২৪৬১৯ জন ।

ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৫৩৯৬জন । কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শুক্রবার থেকে রাজ্যে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা, গেট খোলা হয় সাড়ে ৮ টার সম য়। প্রশ্নপত্র বিতরণ করা হয় ৯:৪৫ এবং পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত । অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হ্যামিলটন হাই স্কুলের গেটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় । পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে নিরাপত্তার কারণে বসানো হয়েছে সিসিটিভি । পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৬৬ টি এবং ভেনু ৭২ টি । প্রশ্নপত্র ফাঁস ও নকল যাতে করতে না পারে তার জন্য কড়া ব্যবস্থা করা হয় সেন্টারগুলিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube