সোমবার মাটির তলায় চাপা পড়ে চার শিশুর মৃত্যুর হয়েছিল । সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেতনাগছ গ্রামে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস ।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । রাজ্য সরকার মৃত চার শিশুর পরিবারকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন আর্থিক ঘোষনা করা হয়নি ।
ঘটনার ব্যার্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগের দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী । কেন্দ্রীয় সরকার মৃত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা না দেওয়ায় এলাকার মানুষ বিএসএফের বিরুদ্ধে ফুঁসছে বলে অভিযোগ করেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান । তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় সরকার মৃত পরিবারকে সহায়তা না করলে আগামীতে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থাকছে” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

