দুর্নীতির তদন্তে নেমে মঙ্গলবার বেশ সক্রিয় হয়ে উঠেছিল ইডি । তবে চুঁচুড়ায় হোঁচট খেতে হল তাঁদের । একই নাম হওয়ার জেরে ভুল ঠিকানায় হানা দিয়েছিলেন আধিকারিকরা । তবে সেই ভুল সংশোধন করে অবশেষে “সঠিক” বাড়িতে পৌঁছল ইডি!
ইডি এবার আসল বাড়ির হদিস পেল । এবার তাঁদের গন্তব্য স্থান ছিল চন্দননগরের হরিদ্দা ডাঙায় । সাতসকালে সন্দীপ সাধুখাঁর খোঁজে এসে ইডির আধিকারিকরা চুঁচুড়ায় একটি অন্য বাড়িতে ঢুকে পড়েছিলেন । কিছুক্ষণ পর নিজেদের ভুল বুঝতে পেরে সেই স্থান ছাড়তে হল তাঁদের ।
পরে সেখান থেকে বেরিয়ে সংশোধিত ঠিকানায় পৌঁছে তালিকায় থাকা অভিযুক্তর বাড়িতে তল্লাশি শুরু করেন আধিকারিকরা । আজকের এই ঘটনায় জানা যায় ১০০ দিনের কাজের দুর্নীতিতে তাঁদের এই তল্লাশি অভিযান ।
মূলত সন্দীপ আগে ধনিয়াখলীর বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক ছিলেন । এখন খানাকুলের জগৎপুরের নির্মান সহায়ক পদে রয়েছেন তিনি । তিনি বাড়িতে না থাকলেও তার বাড়িতে আছেন মা মলিনা দেবী সহ তাঁর স্ত্রী মৌসুমী । তাঁরা বলেন এবিষয়ে তাঁরা কিছুই বলতে পারবেন না ।
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার আবারও সক্রিয় হয়ে ওঠে ইডি । একযোগে একাধিক জায়গায় এদিন চলে ইডি-র তল্লাশি অভিযান । সাত সকালেই ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলা সহ সল্টলেকের একটি আবাসনেও অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

