
সালারে চায়ের দোকানে বসে থাকাকালীন তৃণমূল কর্মীকে খুন বৃহস্পতিবার সকালে! মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত তালিবপুর গ্রামে চায়ের দোকানে বসে থাকার সময় তৃণমূল কর্মী সুখ চাঁদ শেখ (৫০) তাঁকে খুন করল দুষ্কৃতীরা ।
লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়। মৃত তৃণমূল কর্মী সুখচাঁদ সেখ এলাকায় পঞ্চায়েত প্রধান রবি সেখের অনুগামী ছিলেন। অন্যদিকে অভিযোগ উঠেছে ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান তার অনুগামীদের বিরুদ্ধে। ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জেরেই এই খুন কে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়।
দিনের মধ্যে সাত সকালে প্রকাশ্যে এই খুনকে কেন্দ্র করে তীব্র চঞ্চলা তৈরি হয় সালারে। তবে পুরনো শত্রুতা ও বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার তৃণমূল কর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সকলে। অন্যদিকে, পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

