দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে নামী কোম্পানির নামে সফটওয়্যার খুলে অনলাইনে বেচা কেনা করে প্রতারণার ফাঁদ পেতেছিল কয়েকজন দুষ্কৃতী । মঙ্গলবার পুলিশের জালে ধৃত ৮ । এই মামলায় আটক করা হয় আরও ৩০ জনকে ।
এই ঘটনায় জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার কামালগাছি অঞ্চলে বাইপাসের উপর একটি অভিজাত আবাসনের মধ্যে চলছিল অনলাইনে মানুষ ঠকানোর কাজ । কল সেন্টারের আদলে অ্যামাজন কোম্পানির সফটওয়্যার নকল করে অভিজাত ওই আবাসনের একটি ঘরে অনলাইনে বিদেশীদের লোভনীয় জিনিস সস্তা দামে অফার করা হত বলে খবর ।
পরে তাঁরা টাকা জমা করলে কারোর মাল না পাঠিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করার কাজে ব্যস্ত ছিল প্রায় দেড়শত ছেলে মেয়ে । গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে । এদিন পুলিশ ঘিরে ফেলে ওই আবাসনের ঘরটি । পুলিশ আসতে দেখে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত বেশিরভাগ কর্মীরাই পালিয়ে যায় বলে খবর ।
কমবেশি কয়েকজন পুলিশকর্মী আহত হলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ে মোট ৩৮ জন । ৮ জনকে গ্রেফতার করলেও ৩০ জনকে নানানভাবে জিজ্ঞাসাবাদে জন্য আটক রেখেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ । সংশ্লিষ্ট ঘরটি শীল করে দিয়েছেন তদন্তকারীরা । ঘরটি থেকে উদ্ধার হয়েছে প্রতারণা করার সফটওয়্যার সহ মোবাইল, প্রচুর কম্পিউটার ও অন্যান্য সামগ্রী ।
এই প্রতারণা চক্রের পান্ডাকে ধরতে খোঁজ চালাচ্ছে পুলিশ । যে ঘরটিতে এই সমস্ত প্রতারণার ফাঁদ পাতা ছিল তার নীচের তলাতে ছিল স্টেট ব্যাংকের শাখা । কীভাবে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপরে এইভাবে প্রতারণার চক্র চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

