বাড়ি, বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাগদেবীর আরাধনায় মাতবেন আপামর দেশবাসী। পুজোর উপকরণ ও সামগ্রী কেনার ভিড় বাজারগুলোতে। সেরকমই পুজোর আগের দিন অর্থাৎ মঙ্গলবার বাজারে উপচেপড়া ভিড়।
কিন্তু ফল, ফুল, কাঁচা আনাজ, প্রতিমা কিনতে গিয়ে নাভিশ্বাস মানুষের। কেনাকাটার জন্য কোনো কিছুতেই হাত দিলে লাগছে ছ্যাঁকা। কারণ মূল্যবৃদ্ধি। একই দিনে বুধবার ভ্যালেন্টাইন ডে। সেই উপলক্ষ্যে গোলাপ ফুলের চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় কারণে বিকিকিনি কম। একই অবস্থা ফলের দোকানগুলোয়। পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে কমতে হচ্ছে বাজেট। ক্রেতারা জানাচ্ছেন যেটুকু না কিনলে নয় তাই কিনতে হচ্ছে। এক ফলের দোকানি জানান গত বছরের তুলনায় এবছর ফলের দাম বেশি থাকায় বিক্রির পরিমাণ অনেকটাই কম।
তবে এই অগ্নিমুল্যের বাজারেও সংস্কৃতি, রীতি, ঐতিহ্য বজায় রাখতে পুজোয় উৎসাহী মানুষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

