
আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। শুয়ে পড়েন মাটিতে। বেশ কিছুক্ষণ ধরে তিনি মাটিতে পড়ে থাকেন। বিজেপির রাজ্য সভাপতিকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বসিরহাট জেলা হাসপাতালে।
বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় গ্রেফতার ২। সিরিয়া পারভীন বিবি ও তথাগত ঘোষ ।
সিরিয়া পারভীন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি।
তথাগত ঘোষ বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের ছেলে ।
গতকাল টাকিতে সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পুলিশের কাজে বাধা , পুলিশকে মারধর , সরকারি সম্পত্তি ভাঙচুর ।
এর অভিযোগে গ্রেফতার। বৃহস্পতিবার তাদের বসিরহাট আদালতে তোলা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

