সন্দেশখালিতে মহিলা নির্যাতনের প্রতিবাদে রাজপথে কামদুনি ঘটনার প্রতিবাদীরা। সন্দেশখালিতে মহিলাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। যা বর্বরতার প্রমান। যারা অভিযুক্ত তারা এখনও অধরা। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনার দ্রুত বিচার করতে হবে এবং অভিযুক্তদের ধরতে হবে এই দাবি নিয়ে মঙ্গলবার ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন কামদুনীর প্রতিবাদীরা।
মিছিলে যোগদান করেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও শঙ্কু দেব পান্ডা। যদি এই ঘটনার দ্রুত নিষ্পত্তি না করা হয় তবে তারা আরও বৃহত্তর প্রতিবাদে নামবেন এমনটাই দাবি করেন এ দিন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

