সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ হাইকোর্টের

১৪৪ ধারা জারি করার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের জারি করা ১৪৪ ধারা খারিজ করে দিল। বিচারপতির পর্যবেক্ষণ, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এ ক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই ১৪৪ ধারা খারিজ করা হল। আদালতের নির্দেশ, ওই এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে।

সোমবার সন্দেশখালিতে যাওয়ার মুখে বাধাপ্রাপ্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইখানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। হাইকোর্টে আবেদনে জানিয়েছিলেন, ১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালি যেতে পারেননি তিনি। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে শুভেন্দুর সেই মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সেনগুপ্ত। তাঁর পর্যবেক্ষণ, যে হেতু ১৪৪ ধারা খারিজ করা হয়েছে, তাই ওই মামলাটির আর গ্রহণযোগ্যতা নেই। এখন শুভেন্দু সেখানে যেতে পারেন।

রাজ্যের উদ্দেশে বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্ন, “গোটা সন্দেশখালি এলাকায় কেন ১৪৪ ধারা, সেটা নিয়ে যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য, ওখানে কি অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে?”

বিচারপতির নির্দেশ, “ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে গোটা সন্দেশখালি এলাকায়। গোটা সন্দেশখালি এলাকায় কেন ১৪৪ ধারা, সেটা নিয়ে যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য, ১৪৪ ধারা বাতিল করল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্য কে অনুমতি দেওয়া হল, নির্দিষ্ট এলাকায় কিছু করার হলে আবেদন করতে পারবে।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube