সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা ঘটে এসেছে তার বিচারের দাবিতে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় কংরেস । এমনই দাবি নিয়ে মঙ্গলবার ওয়েলিংটন থেকে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সদস্যরা ।
তবে দেখা যায় গণেশচন্দ্র অ্যাভেনিউ-এর সামনে মিছিল আসতেই তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় । এলাকায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয় । প্রথমে পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হয় এরপরের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে; তাই তারা যেন লালবাজারে সামনে সামনে এগিয়ে না যান ।
তবে সে বার্তায় কর্ণপাত না করে কংগ্রেসকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান । এবং তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মীদের । তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি । কংগ্রেস কর্মীরা পুলিশদের লক্ষ্য করে টমেটো ছুড়তে থাকেন । তারপরেই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয় কংগ্ৰস কর্মীদের । তবে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

