উত্তর ২৪ পরগনা গাইঘাটা এলাকায় ২০২৩ সালের ১০ই এপ্রিল ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। পরিবারের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছিল গাইঘাটা থানার পুলিশ। সাত মাস পরে অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে ওই নাবালিকার পরিবারকে নানা সময় হুমকি দিয়ে আসছে এমনকি নাবালিকার মাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলেও পলাতক অভিযুক্ত। অভিযুক্তর দলবল বিভিন্ন সময়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে ‘আক্রান্ত আমরা’ মঞ্চের শরণাপন্ন হয়েছে। ‘আক্রান্ত আমরা’ মঞ্চের প্রতিনিধি অম্বিকেশ মহাপাত্র প্রমিলা রায় বিশ্বাস সহ কয়েকজনের একটি প্রতিনিধিদল এদিন ওই নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
‘আক্রান্ত আমরা’ মঞ্চের আহবায়ক অম্বিকেশ মহাপাত্র প্রশ্ন তোলেন, একজন নির্যাতিতার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে । এখানে যারা জনপ্রতিনিধি তারা সঠিক দায়িত্ব পালন করেনি বলেই মঙ্গলবার এই অবস্থার শিকার এই পরিবার । আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দিয়েছি। যতটুকু পারবো ততটুকু করব।”
অন্যদিকে নির্যাতিতা নাবালিকার মা অভিযোগ করছেন তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা তৃণমূল আশ্রিত আমিও তৃণমূল করি কিন্তু কোথাও গিয়ে কোনো সুবিচার পাইনি । আমি চাই অভিযুক্তকে গ্রেফতার করে ওকে যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, অভিযোগের পর অভিযুক্ত গ্রেফতার হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর এখন যদি সে হুমকি দিয়ে থাকে তাহলে আমরা পুলিশের সঙ্গে কথা বলবো। ছেলেটি যাতে শাস্তি পায়। আইন আইনের পথে চলবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

