সন্দেশখালিকাণ্ড এবং প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা অপরাধে গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতরে আইন অমান্য কর্মসূচী পালন করল বামপন্থী কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনগুলি।
মঙ্গলবার বাঁকুড়ার তামলীবাঁধে জমায়েত করে বামপন্থী ছাত্র, যুব, শ্রমিক ও কৃষক সংগঠনের কর্মীরা। সেখান থেকে মিছিল করে বাঁকুড়ার মাচানতলা পরিক্রমা করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে আইন অমান্য করেন তারা। এদিনের আইন অমান্য কর্মসূচীর মাধ্যমে কেন্দ্রের শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের সঠিক দাম প্রদান সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানানো হয়।
প্রসঙ্গত, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার তাঁকে সন্দেশখালি এবং বাঁশদ্রোণী থানা যৌথ ভাবে আটক করে। অন্য দিকে, সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূল নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংহকে জামিন দিল আদালত।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

