সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে চলছে ঝির-ঝিরে বৃষ্টিও। এই অবস্থায় মাথায় হাত ফুটপাথ ব্যবসায়ীদের। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মাতবে বঙ্গবাসী। বাড়তি কিছু রোজগার হবে এই আশায় যখন বসে ওই সব ব্যবসায়ীরা, ঠিক তখনই ‘ভিলেন’ বৃষ্টির সৌজন্যে সেই আশা প্রায় একেবারেই শেষ।
মঙ্গলবার সকাল থেকেই বাড়ির বাইরে বেরোনো মানুষের সংখ্যাও হাতে গোনা। অন্যান্য বছর সরস্বতী পুজাের আগের সকালে বাঁকুড়া শহরের ব্যবসায়ীদের যেখানে দম ফেলার সময় থাকে না, এদিন সেই সময়ের ছবিটা একেবারই আলাদা। শুধুই হাপিত্যেস করে বসে থাকা।
কৃষ্ণনগর থেকে মাটির সরস্বতী প্রতিমা এনেছেন রাজু মণ্ডল। তিনি বলেন, “৬০ হাজার টাকার প্রতিমা এনেছিলাম। এই অকাল বৃষ্টির ফলে বাজারে লোকজন নেই। ফলে লাভ তো দূরঅস্ত মূলের টাকাটাই উঠে আসবে না বলে তিনি জানান। একই কথা বলেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গরাইও। তিনি বলেন, শেষ পর্যন্ত কি হবে জানি না!” এখন বিক্রি হবে এই আশাতেই বসে থাকা বলে তিনি জানান।
সমস্যায় ফল ব্যবসায়ীরাও। ব্যবসায়ী শ্যাম সূত্রধর বলেন, বিক্রির আশায় বেশী বেশী পরিমানেই আড়ৎ থেকে ফল তুলেছিলাম। এই পরিস্থিতিতে সকাল থেকে খদ্দেরের দেখা নেই। এখন মহাজনের টাকা শোধ কি করে হবে সেটাই ভাবাচ্ছে বলে তিনি জানান।
শিক্ষক সিদ্ধার্থ মণ্ডলও হতাশ! তিনি বলেন, স্কুলের পুজোর জন্য প্রতিমা নিতে এসেছিলাম, এখন যা পরিস্থিতি প্রতিমা তো রাস্তাতেই ভিজে যাবে। এই বিরক্তিকর আবহাওয়া ছাত্র’ শিক্ষক সবার কাছেই ভীষণ মন খারাপের বলে তিনি জানান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

