রাজধানীতে চলল কৃষকদের “দিল্লি চলো” অভিযান । মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠি ও কাঁদানে গ্যাস নিয়ে তৈরি পুলিশও । এই পরিস্থিতির তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, ‘কৃষকরা যখন তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে গিয়ে কাঁদানে গ্যাসের সম্মুখীন হচ্ছেন, তখন আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে? আমি বিজেপির দ্বারা আমাদের কৃষকদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই’ ।
ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘কৃষক ও শ্রমিকদের সমর্থনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, নিরর্থক জনসংযোগ স্টান্টের সাথে মিলিত, ‘বিকসিত ভারত’-এর বিভ্রম প্রকাশ করে । তাঁদের প্রতিবাদকে দমন করার পরিবর্তে, বিজেপিকে অবশ্যই তাদের স্ফীত অহংকার, ক্ষমতার ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে যা আমাদের জাতির ক্ষতি করেছে’ । পাশাপাশি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ‘মনে রাখবেন, এই কৃষকরাই উচ্চ এবং পরাক্রমশালী সহ আমাদের সকলকে টিকিয়ে রাখে । আসুন সরকারের বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সাথে সংহতি প্রকাশ করি’ ।
প্রসঙ্গত মঙ্গলবার ফের রাজধানীর পথে মিছিল করে আন্দোলনে নামেন কৃষকরা । শম্ভু বর্ডারে ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের সঙ্গে বাধে সংঘর্ষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালানো হয় কাঁদানে গ্যাস, চলে লাঠিও । সোমবার থেকেই গোটা দিল্লি জুড়ে জারি করা হয়েছিল ১৪৪ ধারা । একই সঙ্গে হরিয়ানার কিছু অঞ্চলেও জারি করা হয় ১৪৪ ধারা । ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-সহ একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে কৃষক সংগঠনগুলি ৷ তবে তাতে কোনও রফাসূত্র মেলেনি বলেই জানা গিয়েছে । তাই মঙ্গলবার ‘দিল্লি চলো’ মহামিছিল ডাক দিয়েছিলেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

