ফের রাজধানীর পথে মিছিল করে আন্দোলনে নামলেন কৃষকরা । শম্ভু বর্ডারে ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের সঙ্গে বাধে সংঘর্ষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালানো হয় কাঁদানে গ্যাস । সোমবার থেকেই গোটা দিল্লি জুড়ে জারি করা হয়েছিল ১৪৪ ধারা । একই সঙ্গে হরিয়ানার কিছু অঞ্চলেও জারি করা হয় ১৪৪ ধারা ।
ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-সহ একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে কৃষক সংগঠনগুলি ৷ তবে তাতে কোনও রফাসূত্র মেলেনি বলেই জানা গিয়েছে । তাই মঙ্গলবার ‘দিল্লি চলো’ মহামিছিল ডাক দিয়েছিলেন তাঁরা । ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলি রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।
অপরদিকে এই মহামিছিল রুখতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায় ৷ তাই ট্র্যাক্টর নিয়ে বা অন্য কোনও কিছু নিয়ে মিছিল করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ৷
অন্যদিকে জানা যায়, দিল্লির পাশাপাশি গাজিপুর-টিকরি-সম্ভু সীমানায় ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স-সহ ক্রাইম ব্রাঞ্চের প্রায় ২ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা রয়েছে এলাকায় ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

