এবার রাহুল গান্ধী রাজ্যের বকেয়া মেটানোর আবেদন জানিয়ে চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাতে এবং বন্ধ থাকা এই প্রকল্প অবিলম্বে চালু করতে মোদীকে চিঠি রাহুলের।
বাংলায় ১০০ দিনের কাজের কর্মীদের দুর্দশার কথা জানিয়ে, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ। চিঠিতে তিনি বাংলার কর্মীদের বকেয়া মজুরি মেটানোর স্বার্থে তিনি, রাজ্যের কেন্দ্রীয় তহবিল প্রদানের জন্য মোদী সরকারকে অনুরোধ করেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি যখন তাঁর ভারত জোড়া ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতির কর্মীরা তাঁকে, বাংলার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের কর্মীদের কী ভয়ানক সমস্যায় পড়তে হয়েছে, সেই সম্পর্কে জানান তাঁকে।

চিঠিতে রাহুল লিখেছেন, “২০২২ সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তহবিল বন্ধ। এর ফলে, মনরেগা প্রকল্পের অধীনে কাজ করা এবং মজুরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে আমাদের লক্ষ লক্ষ ভাই ও বোন। আমি জানতে পেরেছি, তহবিলের অভাবে ২০২১-এ কাজ করা অনেক কর্মীও তাঁদের প্রাপ্য অর্থ পাননি। তার উপর, ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় কাজ পেয়েছিল ৭৫ লক্ষ পরিবার। ২০২৩-২৪-এ এর থেকে ৮,০০০ পরিবার বাদ পড়েছে। মবরেগা প্রকল্পের সুবিধা থেকে এই বিপুল সংখ্যক পরিবারের বাদ পড়ার কুপ্রভাব সবথেকে বেশি পড়েছে মহিলা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারগুলির উপর। যারা সমাজের সবথেকে দুর্বল অংশ।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

