এক বিজেপি কর্মীর মায়ের নলি কাটা মৃতদেহ উদ্ধারের অভিযোগ উঠল সোমবার । হুগলির পোলবার সুগন্ধার কাছে একটি পরিত্যক্ত কারখানার সামনে ওই দেহ উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলবার জগন্নাথবাটীর বাসিন্দা রাজু জানার বাবা পূর্ণচন্দ্র ও মা জ্যোৎস্না সুগন্ধার কাছেই একটি ইটভাটার শ্রমিক ছিলেন । ভাটাতেই তাঁরা থাকতেন । সোমবার বিকেল ৫টা নাগাদ ছাগল খুঁজতে বেরিয়ে আর ঘরে ফেরেননি জ্যোৎস্না ।
এদিন রাতে স্থানীয় বাসিন্দারাই ইটভাটার পাশে একটি পরিত্যক্ত কারখানার সামনে তাঁর মৃতদেহ দেখতে পান । পুলিশকে খবর দিলে পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

