কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি! কাঠগড়ায় শাসকদল

নদিয়া জেলার নাকাশিপাড়া বীরপুর দু’নম্বর পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল । একই সঙ্গে তাঁকে লক্ষ্য করে চালানো হল গুলিও । এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

জানা যায়, সোমবার সন্ধ্যে বেলায় গ্রামে একটি সালিশি সভা হচ্ছিল । সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য খোবির মোল্লা । অভিযোগ ওঠে, সেখানেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে এবং তাঁকে লক্ষ্য করে গুলিও করে । যদিও গুলি তাঁর পাশ দিয়ে বেরিয়ে যায় ।

ঘটনার পর তাঁকে গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এবং বর্তমানে তিনি সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বলে যান যায় । পাশাপাশি তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করে দখল করেছে শাসকদল । পঞ্চায়েত স্তরে বর্তমানে কংগ্রেসের সংগঠন শক্ত হচ্ছে আর তাই রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে বলেই তাঁর দাবি । যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube