অবৈধ উপায়ে মাটি কাটায় মদত বিএসএফের! বিস্ফোরক অভিযোগ তৃণমূল জেলা সভাপতির

অবৈধ ভাবে মাটি কাটা হয়েছে এবং তাতে মদত জুগিয়েছে বিএসএফে ! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ।

মাটি মাফিয়ার সঙ্গে বিএসএফের যোগের সরাসরি অভিযোগ তুলেছেন তিনি । অবৈধ ভাবে মাটি কাটার কারণে উত্তর দিনাজপুরের চোপড়ায় চার শিশুকে প্রাণ হারাতে হয় সোমবার । সোমবার রাতে মৃত ওই শিশুদের বাড়ি থেকে ফিরে সাংবাদিকদের সামনে একথা জানান কানাইয়ালাল । মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে তাঁরা আন্দোলন করবেন বলেও জানিয়েছেন ।

প্রসঙ্গত, সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হয় ।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান । ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube