রাজারহাটে গতির বলি বাইক আরোহী!

সোমবার রাজারহাটে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘটল । মৃতের নাম দীপ মন্ডল; তাঁর বয়স হয়েছিল ২১ বছর ।

পুলিশ সূত্রের খবর, রাজারহাট থানার কাদা গ্রামের বাসিন্দা দীপ মন্ডল সকাল ৫ টা নাগাদ নিজের বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন । ভাঙড় রোড ধরে যাওয়ার সময় বৈদিক ভিলেজের ৫ নম্বর গেটের কাছে একটি দ্রুত গতিতে আসা চার চাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে জানা যায় ।

ধাক্কার অভিঘাতে রাস্তার ওপর ছিটকে পড়েন দীপ । হেলমেট না থাকায় প্রচন্ড আঘাত লাগে তাঁর মাথায় । এদিনের দুর্ঘটনায় বাইকের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় । স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে রেজওয়ানি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

রাজারহাট থানার পুলিশ বাইকটি উদ্ধার করে । পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটি চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube