মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর !

সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হল ।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে নিকাশী নালা ছোট ছিল । সেই নিকাশী নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরীর কাজ চলছিল । এদিন এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল ।

আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায় । যার জেরে মাটির তলায় চাপা পড়ে যায় চার শিশু । স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । শিশুদেরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন ।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান । ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube