সোমবার যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষ হলেন একটি বাস ও একটি গাড়ির । সংঘর্ষের জেরে আগুন লেগে যায় গাড়িটিতে । যার ফলে জীবিত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় গাড়ির ৫ জন যাত্রীর ।
মথুরার মহাবন থানার অন্তর্গত কিশানপুর গ্রাম সংলগ্ন যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটে এই দুর্ঘটনাটি । এদিনের ঘটনায় জানা যায়, সুইফট ডিজায়ার গাড়িটি পিছন দিক থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা মারে । ধাক্কার অভিঘাতে বাসটি ঘুরে যায় । এরপর গাড়িটি বাসের গায়ে ধাক্কা মারে । স্থানীয় সূত্রে জানা যায়, এরপরই বাস ও গাড়িটিতে আগুন লাগে ।
এদিনের দুর্ঘটনায় বাসের যাত্রীরা পালাতে সক্ষম হলেও গাড়ির দরজা লক হয়ে যাওয়ার ফলে ৫ জন যাত্রীই গাড়ির ভিতর আটকে পড়েন । ফলত গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় ৫ ব্যক্তির । দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ।
পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ সূত্রে জানা যায় নয়ডাগামী ওই বাসটি আগ্রা থেকে রওনা দিয়েছিল । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতদের পরিচয় পাওয়া যায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

