রেশন বণ্টন দুর্নীতি মামলায় শহরের ছয় জায়গায় ইডি হানা, উঠে এল নতুন নাম!

রেশন বন্টন দুর্নীতি মামলায় মঙ্গলবার শহরে ইডি ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। সল্টলেক, কৈখালি সহ একাধিক জায়গা চালানো হচ্ছে তলাশি।

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে মঙ্গলবার সকালে সল্টলেক-সহ ছয় জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, কৈখালির এক শেয়ার ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। অভিযোগ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকরিকরা হানা দেওয়ার খবর পেয়েই নিজের দু’টি মোবাইল পাশের বাড়ির ছাদে ছুড়ে দেন ওই ব্যবসায়ী। পরে পাশের বাড়ি থেকে সেই মোবাইল দু’টি উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

সল্টলেকে বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতে ইডি তল্লাশি। ইডি সূত্রে খবর এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এর নাম উঠে আসে। এর পরই মঙ্গলবার সেই বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

ইডি সূত্রে খবর এই বিশ্বজিৎ দাসের ইম্পোর্ট ও এক্সপোর্ট এর ব্যবসা রয়েছে। সেখানে এই রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর পাশাপাশি বাড়ির সামনে রাখা বিলাস বহুল গাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায়। ইডি সূত্রে খবর তার মধ্যে বেশ কিছু নথি থাকতে পারে। রেশন দুর্নীতি তদন্তে ফের একবার কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশিতে ইডি আধিকারিকেরা। তবে এবার বাকিবুরের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলছে এই অভিযান। ইডি আধিকারিকরা আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয়। পরবর্তী সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তা উদ্ধার করে।

পাশাপাশি কৈখালীতে বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছে ই ডি আধিকারিকেরা। প্রায় দেড় ঘন্টা ধরে বলছে এই অভিযান। ই ডি আধিকারিকরা আসার সাথে সাথেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয় বলে অভিযো। সল্টলেক সেক্টর ৫ সিগনেট টাওয়ার ডিএন-২ ভেতরে চারজন ইডি আধিকারিক প্রবেশ করেন। কোন অফিসে গেছে বা কার অফিস এখনো পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে আবার দু’জন আধিকারিক বেরিয়ে এলো। সেক্টর ফাইভের ডি এন ২ অফিস বিল্ডিং এ ১৫ তলার অফিসে ইডি আধিকারিক। ১৪০৩ নাম্বার রুমটি বিশ্বজিৎ দাসের। দীর্ঘ সাড়ে চার ঘন্টার অপেক্ষার পর ঢুকলো ইডি আধিকারিক।

কলকাতা মেট্রোপলিটন বি ব্লকের ১৩১ নম্বর বহুতল। থার্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন বন্টন দুর্নীতি মামলায় তথ্যথালাসে ইডির হানা। মেট্রোপলিটনের বি-ব্লক ও পি ব্লক এ দুটি ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। এক্সপোর্ট ইমপোর্ট এবং ফরেক্স এর ব্যবসা রয়েছে বিশ্বজিতের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube