সন্দেশখালি কাণ্ডে এলাকা জুড়ে রয়েছে থনথমে অবস্থা । তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন স্বাভাবিক হচ্ছে, দোকানপাট খোলা হচ্ছে । যদিও এখনও পর্যন্ত সন্দেশখালি এলাকা জুড়ে রয়েছে ১৪৪ ধারা । আজ থেকে সন্দেশখালিতে ইন্টারনেট পরিষেবা সচল করা হয়েছে বলেও খবর পাওয়া যায় । তবে মানুষের চোখেমুখে একটা আতঙ্কের ছাপ আজও স্পষ্ট । এলাকায় মোতায়ন করা আছে প্রচুর পুলিশ বাহিনী ।
এদিকে তৃণমূলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার কথা জানিয়েছে । পাশাপাশি কংগ্রেস প্রতিনিধি দলও বেলা দু’টোর সময় যাবেন বলেই জানিয়েছেন । অন্যদিকে বেলা ১২ টা নাগাদ সন্দেশখালি ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে ।
তারপর বেলা ২ টো নাগাদ বাম সংগঠনের পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও করবেন বলে জানিয়েছেন । পাশাপাশি বসিরহাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন মঙ্গলবার তাঁদের পেন ডাউন কর্মসূচি রয়েছে । তাঁদের পরবর্তী পদক্ষেপ, তাঁরা মিটিং করার পরে জানাবেন । মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত এসপি অফিস থেকে ৫০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

