সন্দেশখালি ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। সোমবার এই বিষয়ে বিজেপির তরফে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। চাওয়া হয় মামলা করার করার অনুমতি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।
গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেলে, গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় তাঁদের। তারপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। সেই ইস্যুতে চুপ করে থাকে নি বিরোধীরা।
সন্দেশ খালি যাওয়ার জন্য হাইকোর্টে অনুমতি চেয়ে আবেদন রাজ্য বিজেপি। আগামী ১৬ই ফেব্রুয়ারি সন্দেশখালি যেতে চায় রাজ্যের বিজেপি বিধায়ক ও নেতারা। সেখানে শাসক দলের প্রতিনিধিরা এর আগে ঘুরে এসেছেন। কিন্তু বিজেপি বিধায়কদের সন্দেশখালি যাওয়ার আগেই সোমবার বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ।এরপরেই আইনের দ্বারস্থ হওয়ার হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অনুমতি নিতে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দারস্থ বিজেপি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

