জামিন পেয়েই ফের গ্রেফতার উত্তম সর্দার, বিকাশ সিং!

জামিন পেয়েও মিলল না স্বস্তি । সোমবার জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও হেফাজতে নেওয়া হল বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দারকে । তাঁকে এদিন নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায় ।

সোমবার বসিরহাট আদালতে চলে নাটকীয় পর্ব । শনিবার এলাকায় অশান্তি ছড়াতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিং সহ শাসকদলের নেতা উত্তম সর্দারকেও । জামিনে মুক্তি পেয়েই আদালতে থেকে বের হবার সময়েই আবারও গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংকে । একই সঙ্গে জামিনে মুক্ত হন উত্তম সর্দারও; তবে তাঁকেও এদিন ফের গ্রেফতার করা হয় ।

এখন প্রশ্ন উঠছে, তবে ঠিক কী কারণে পুনরায় গ্রেফতার করা হয় তাঁদের? জানা যায়, সন্দেশখালি গ্রামের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গতকাল সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকে পুনরায় গ্রেফতার করা হয় । অপরদিকে জামিন পেয়ে যাওয়ার পরেও বিজেপি নেতা বিকাশ সিংকে জেলিয়াখালিতে শিবু সর্দারের সম্পত্তি নষ্টের অভিযোগের মামলায় পুনরায় গ্রেফতার করা হয়েছে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube