কঠিন লড়াইয়ের আগে স্বস্তি মোহনবাগানে

এবার মিশন গোয়া মোহনবাগান সুপার জায়ান্টের । ৪ ম্যাচ পর আগের ম্যাচেই জয়ে ফিরেছে আন্তেনিও হাবাসের দল । তবে গোয়া অনেক কঠিন প্রতিপক্ষ । আইএসএলে সবচেয়ে ভাল জায়গায় আছে । তার ওপর মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ । তাই কঠিন লড়াই অপেক্ষা করে আছে, জানেন হাবাস ।

তবে এই ম্যাচের আগে তাঁকে স্বস্তি দিচ্ছে: চোট পাওয়া ফুটবলাররা বেশির ভাগই ফিট হয়ে উঠেছেন । বাগান কোচ জানিয়ে দিলেন আনোয়ার এখন অনেকটাই ফিট । আশা করছেন মাঠে নামতে পারবেন । আশিসও পুরোপুরি ফিট । তবে হ্যামিল এখনও ফিট নন । লিস্টন সাদিকু অবশ্য ফিরছেন, তাতে দল অনেকটাই উপকৃত হবে, জানিয়ে দিলেন স্প্যানিশ বস ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube