সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন বিশ্ব রেকর্ড করা ম্যারাথন দৌড়বিদ কেলভিন কিপটাম । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর । রবিবার নাইরোবিতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি । কিপটাম একাই নন, এই দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তাঁর কোচ গারভাইস হাকিজিমানও ।
পুলিশ সূত্রে জানা যায়, কেনিয়ায় রবিবার রাত ১১টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালাচ্ছিলেন কেলভিন কিপটাম নিজে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দৌড়বিদ ও তাঁর কোচের ।
২০২৩ সালের শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কেনিয়ার কেলভিন । এমনকি ভেঙেছিলেন এলিউড কিপছোগের রেকর্ডও । তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতে নেমে আসে শোকের ছায়া ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

