স্বস্তিতে নেই কুয়াদ্রাত !

মঙ্গলবার যূবভারতীতে ফের নামছে ইস্টবেঙ্গল । এবার সামনে কঠিন বাধা মুম্বই সিটি এফসি । তার আগে মোটেই স্বস্তিতে নেই কোচ কার্লেস কুয়াদ্রাত । চোট, আঘাত ও কার্ডের সমস্যা ভাবাচ্ছে স্প্যানিশ কোচকে ।

চোটের জন্য ক্রেসপো নেই । অনিশ্চিত পার্দো । সোমবার অনুশীলনও করলেন না । পার্দোর খেলার সম্ভাবনা প্রায় নেই । কার্ড সমস্যায় নেই ক্লেটন । সে কারণেই ফেলিসিও ব্রাউনকে শুরু থেকে খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন কার্লেস ।

আগের ম্যাচে হারতে হয়েছে তাঁদের । নর্থইস্টের কাছে তিন গোল হজম করতে হয়েছে । তাই রক্ষণ নিয়ে বাড়তি ভাবনা কুয়াদ্রাতের । যদিও তিনি নর্থইস্ট ম্যাচের পুনরাবৃত্তি চাইছেন না, তবে স্পষ্টই জানিয়ে দিলেন রক্ষণ নিয়ে তিনি নিজেও আত্মবিশ্বাসী নন । এটাও জানিয়ে দিলেন রক্ষণ পরিবর্তন প্রয়োজন । ফর্মেশন বদলেরও ইঙ্গিত দিলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube