সন্দেশখালি কাণ্ডে ১০ সদস্যের দল গঠন রাজ্য পুলিশের

গত কয়েক দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি । শেখ শাহজাহান , শিবু সর্দার, উত্তম হাজরাদের গ্রেফতারির দাবিতে ক্রমাগত বিক্ষোভ চলছে । সেই অভিযোগ খতিয়ে দেখতেই সোমবার সন্দেশখালি গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা ।

রাজ্য মহিলা কমিশনের সদস্যরা মহিলাদের সঙ্গে কথা বলেন । সন্দেশখালিতে মহিলাদের অভিযোগ নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই ১০ সদস্যের দল গঠন করেছে রাজ্য পুলিশ । দলের নেতৃত্বে থাকবেন ডিআইজি পদমর্যাদার একজন মহিলা অফিসার ।

মঙ্গলবার সন্দেশখালিকাণ্ডে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যায় । আজ, মঙ্গলবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল সন্দেশখালি পরিদর্শনে যাবেন । পরিস্থিতি খতিয়ে দেখে সেই সম্পর্কে তৃণমূলের হাই কমান্ডকে রিপোর্ট দেবেন তাঁরা । অপরদিকে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদলেরও সন্দেশখালি যাওয়ার কর্মসূচি রয়েছে । পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও সন্দেশখালিতে যাওয়ার কথা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube