সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । সোমবার হাওড়ায় ডুমুরজলায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেন তিনি ।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, “সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা রাজ্যের লজ্জা । রাজ্যকে যেভাবে দুর্নীতির পর্যায়ে নিয়ে গেছেন তাতে মানুষ ত্রাহি ত্রাহি করছে। এর অবসান দরকার ” ।
এদিন তিনি আরও বলেন, “আগামী লোকসভা নির্বাচনে যাতে দল ৩৫ টার বেশি আসন পায় সেই লক্ষ্যে তাঁরা এখানকার নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন । এখানকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি নিজেদের নামে করে চালাচ্ছে” । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজের ধারা ছড়িয়ে দিতে তাঁরা ওই ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন তিনি । তাঁর আশা পশ্চিম বাংলাতেও দল লোকসভা ভোটে ভালো ফল করবে ।
বিরোধী INDI অ্যালায়েন্সকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “একটি হৃদয় হাজার টুকরো হয়ে গেছে এবং তা চারদিকে ছড়িয়ে পড়েছে । কংগ্রেসের চল্লিশটা আসনে জেতার ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন করছেন । তিনি এখানে একা লড়তে চাইছেন । অরবিন্দ কেজরিওয়াল নিজে একা লড়বেন । তার মানে ইন্ডিয়া জোট তৈরি হবার আগেই ভেঙে গিয়েছে “।
আজ হাওড়ার ডুমুরজলায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । তিনি প্রথমে রামরাজাতলায় রাম মন্দিরে পুজো দেন ।এরপর কর্মীসভায় অংশ নেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

