শুরু হল হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা। সোমবার থেকে শুরু হওয়া এই মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন শতাধিক সাধু সন্ন্যাসী এসেছেন। ২০২২ সাল থেকে ত্রিবেনীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ বছর তৃতীয় বর্ষে পড়েছে এই কুম্ভ মেলা। বিগত দু’বছর তিন দিন ধরে এখানে কুম্ভ মেলা হলেও এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য সেই কুম্ভ মেলার দিন কমানো হয়েছে। আগামীকাল পর্যন্ত হবে এই কুম্ভ মেলা।
ত্রিবেনীর শিবপুর সংলগ্ন রিফিউজি ক্যাম্পে সাধু সন্ন্যাসীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছেl সেখানে প্রায় দেড়শোর উপর হোম কুন্ড তৈরি করা হয়েছে। সোমবার সকাল থেকে ত্রিবেনীর কুম্ভ মেলায় আসা সাধু সন্ন্যাসীরা যজ্ঞ শুরু করেছে। এ বছরের এই মেলায় দেড়শো জন নাগা সন্ন্যাসী ও রয়েছেন।
ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে কুম্ভতে আসা সাধু সন্ন্যাসীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কুম্ভে আসা নাগা সন্ন্যাসীরা জানান এখানকার ব্যবস্থা ভালো নয় তাদের জন্য সেভাবে কোন ব্যবস্থাও করা হয়নি। সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এই মেলা দেখতে ভিড় করেছেন প্রচুর ভক্তরাl যদিও উদ্যোক্তাদের দাবী সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করতে তারা সব ধরণের ব্যবস্থা করেছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ত্রিবেনীর সপ্ত ঋষি ঘাটে যাওয়ার রাস্তা ব্যারিকেট করে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। আগামীকাল ত্রিবেনীর সপ্তঋষি ঘাটে হবে সাধুদের মহাপূর্ণ্য স্নান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

