সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । জানা যায়, আগের থেকে অনেকটাই সুস্থ অভিনেতা । হাসপাতাল সূত্রে খবর মস্তিস্কে মেলেনি কোনও ক্লট । বাকি পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক বলে খবর । ছুটি পেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ বার্তা দেন তিনি । মিঠুন বলেন, চিকিৎসকরা মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য, শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ বোধ করায় শনিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দ্রুত বাইপাসের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । তিন চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলে । মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে ছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ।
হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন দিলিপ ঘোষ । গত দু’দিনে তাঁকে দেখতে ছুটে গিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ এবং বিধায়করা । দেবশ্রী রায়, দেব, সোহম চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে সুজিত বসু, প্রত্যেকেই গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে । রবিবার ফোন করে তাঁর খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দিল্লিতে অধিবেশন সেরেই রবিবার কলকাতায় পা রেখে মিঠুনকে দেখতে গিয়েছেন সুকান্ত মজুমদার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

