“পড়ন্ত শীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তিনি যাবেন” রাজ্যপালের সন্দেশখালি সফর নিয়ে কটাক্ষ কুণালের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যপালের সন্দেশখালি সফর নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বললেন, “রাজ্যপালের পড়ন্ত শীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তিনি যাবেন। গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য। দেশের গণতন্ত্রটাকে শেষ করছে বিজেপি, রাজ্যে গণতন্ত্র রক্ষা করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল ফিরে এসে আগের ছবিগুলো দেখবেন বাম জমানার। সে সময় বিক্ষোভ হলে লাঠি চলত গুলি চলত। এখন আপনারা সমস্ত মিডিয়া পুলিশের একটাও লাঠি চালানো গুলি চালানোর ঘটনা দেখাতে পারবেন। কারণ পুলিশ এখানে লাঠিচার্য করেনি গুলিও চালায় নি, গোটা দেশটাই বিপর্যস্ত। সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র মরুদ্দ্যান।”

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের। দুমাস মাছ ধরা বন্ধ থাকে সমুদ্রে। সেই ব্যান পিরিয়ডের দু মাস মৎস্যজীবীদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা ভাতা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে এবারের বাজেটে। সেই উপলক্ষে আজকের সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি বললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

প্রসঙ্গত, অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। দফায় দফায় বিক্ষোভ, অগ্নি সংযোগে উত্তপ্ত সন্দেশখালি। সেইখানের পরিস্থিতি দেখতে সোমবার যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাওয়ার পথে একাধিকবার বাধার মুখে পড়েন রাজ্যপাল।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube