নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন দেব। রাজনীতির ময়দান থেকে এখনই সরে যাচ্ছেন না দেব তা সেইদিনেই স্পষ্ট হয়েছিল। ক্যামাক স্ট্রিটের বৈঠক সেরেই চলে গিয়েছিলেন কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে। এরপর সোমবার কার্যত দেবকে পাশে বসিয়েই হুগলির আরামবাগে সভা করলেন তৃণমূল নেত্রী৷ দেব যে তৃণমূলেই রয়েছেন, তা একপ্রকার স্পষ্ট করে দিতেই এদিন মমতা তাঁকে মঞ্চে সঙ্গে রেখেছিলেন বলে মত রাজনৈতিক মহলের।
তৃণমূল সরকারের বাজেট ঘোষণার পর আরামবাগে এই প্রথম প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার ফের জনমুখী একাধিক প্রকল্প ঘোষণা করলেন তিনি । আরামবাগের কালিপুর বিজয় ক্রীড়াঙ্গন তথা স্পোর্টস কমপ্লেক্সে হয় এই সভা । বেলা ১টার পর এ দিন আরামবাগে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দ্বারকেশ্বর নদীর ধারে স্থায়ী হেলিপ্যাড রয়েছে ৷ তাছাড়াও মমতার এই সভাস্থলে আরও একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে । জেলার প্রশাসনিক আধিকারিক, তৃণমূলের জেলা নেতৃত্ব-সহ বহু মানুষ ও নেতার-কর্মীরা উপস্থিত রয়েছেন এই সভায় । প্রশাসনিক সভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । তার মধ্যে রয়েছে হুগলির উত্তরপাড়ায় ১৭৬৫কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জল প্রকল্প, যা পশ্চিমবঙ্গের বৃহৎতম জল প্রকল্প বলে জানা গিয়েছে । আরামবাগে প্রশাসনিক সভা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

